দোয়রাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক সারদা দাস, কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসাইন, ডিগ্রী পরিক্ষার্থী শিপন মিয়া, মারুফ আহমদ, বাবলু মিয়া, সঞ্জয় দাস, আব্দুল হক, আবুল খয়ার,
মিনারা বেগম, শিতন দাস, জরিনা, রিনা, ডলি বেগম, মনি বেগম, জবা, রুমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দোয়ারবাজার সরকারি কলেজে দ্রুত ডিগ্রী পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে বলেন,‘ দাবি আদয় না হলে প্রয়োজনে কঠোর আন্দোলনে নামব আমরা।’