দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারা উপজেলায় মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজারের একটি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জালালপুর গ্রামের মাও. হামিদুর রহমানের ছেলে হাফিজ ছিদ্দিকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে একই গ্রামের মৃত-লিয়াকত আলীর পুত্র তাহের মিয়া সহ আর ৭-৮ জন। এসময় হাফিজকে
মারপিট ও দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়। হামলায় আহত হাফিজ ছিদ্দিকুর রহমানকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
হাফিজ ছিদ্দিকুর রহমান জানান, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের বসা অবস্থায় তার উপর অতর্কিত হামলা চালিয়ে ক্যাশ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে তাহের মিয়া।
অভিযুক্ত তাহের মিয়া বলেন,‘আমার বাবার ক্রয়কৃত জায়গায় ছিদ্দিকুর রহমান ভাড়াটিয়া হিসাবে আছেন। দোকানঘর ছাড়ার জন্য তাকে বলেছিলাম। দোকানে হামলা করি নি, দোকান ঘর ছাড়ার জন্য বলাতেই সে আমার উপর হামলা করেছে।’