- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে নববধূর রহস্যজনক মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ধরমপুর গ্রামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
ওয়ালিমার দিনে ঘরের জানালার গ্রীলের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রুজিনা বেগম(১৯) নামের ওই গৃহবধূ, এমন দাবি করেছেন তার পরিবারবর্গ। রুজিনা সুরমা ইউনিয়নের কাউয়াগড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে বলে জানা যায়। ধরমপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র দুবাইপ্রবাসী আব্দুন নুরের সাথে প্রায় আড়াই বছর আগে মোবাইল ফোনে কাবিন রেজিস্ট্রি হয়। তিন চার    মাস আগে উভয়ের পরিবারের মধ্যে মনোমালিন্যের জের ধরে বিয়ের মত পাল্টে যায় মেয়ের বাড়ির লোকজনের। ১৫ দিন আগে আব্দুন নুর দেশে আসার পর এলাকার লোকজন নিয়ে বিয়ের বিষয়ে মিমাংসা হয়। গত বুধবার বিয়ের কাজ সম্পন্ন হয়। এরই মধ্যে ওয়ালিমা অনুষ্ঠানের পরেই রাতে আত্মহত্যা করে রুজিনা বেগম। এ মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। মেয়ের বাবার অভিযোগ, আমার মেয়েকে তারা হত্যা করে জানালার রডের সাথে ঝুলিয়ে রেখেছে।
এব্যপারে দোয়ারা থানার ওসি সেলিম নেওয়াজ বলেন নববধূর আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি । প্রাথমিক সুরতহাল শেষে লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

  • [১]