- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষে আলোচনা

দোয়ারাবাজার প্রতিনিধি
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশের ১২ টি উপজেলায় সমাজভিত্তিক প্রচারাভিযানের অংশ হিসেবে দোয়ারাবাজারে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিভির উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।
এফআইভিডিভির ফিল্ড ফ্যাসিলিলেটর সোহেল আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, বিআরডিবি অফিসার সাহিদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি
 এমএ করিম লিলু, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, এফআইভিডিভির ফিল্ড কো-অর্ডিনেটর উজ্জ¦ল ক্লারা রায়, মনিটরিং এসোসিয়েটর প্রসুন রায়, ইউপি সদস্য আব্দুল মতিন, তাজির ইউদ্দিন, ইউপি সদস্যা সুলতানা দিপু, রুনু বালা দাস, সবিতা রানী দাস কেয়ার প্রতিনিধি হাসিনা সমাজদার, আবুল মিয়া, তাপস রঞ্জন দাস, মংলা মিয়া, নুরুল ইসলাম,জামাল উদ্দিন, মনির হোসেন, টিপু সুলতান, বীর চন্দ্র পুরকায়স্থ, মো.আব্দুল্লাহ, আব্দুর নুর, ফারহানা আক্তার রতœা প্রমুখ।

  • [১]