- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে নিহত ১ জন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রতিপক্ষের আঘাতে নজির হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নজির হোসেন বাংলাবাজার ইউপির ভাওয়ালী পাড়া গ্রামের রইছ আলীর পুত্র।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী শাহীদ মিয়া, শারফুল, লোকমান, আঃ রহমান,    
নবী হোসেন, সবাই একে অন্যের আপনজন হয়। কিছু দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল নজির হোসেনের সাথে। বৃহস্পতিবার দিনের বেলা বাড়ির গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয় নজির হোসেনের সাথে। রাতের বেলা নজির হোসেন বাড়ির পার্শবর্তী বাংলাবাজারে গেলে এরই জের ধরে তাকে বাজারে একা পেয়ে শাহীদ মিয়া ও তার পক্ষের লোকজন বেদম মারধর করে নজিরকে। এসময় চার্জ লাইট ও কেজি পাথরের আঘাতে নজির হোসেন গুরুতর আহত হলে, স্থানীয় লোক আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাজারের একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌছে দেয়, এর কিছুক্ষণ পরেই নজির হোসেনের মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) ছাইফুল ইসলাম জানান, বাংলাবাজার ইউনিয়নে এক জন লোক নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে, শুক্রবার সকালে লাশের সুরতহাল রিপোর্টের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • [১]