- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মরা সুরমা নদীর পানিতে ডুবে রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর (উমরপুর) গ্রামের প্রবাসী নুর মিয়ার বসতবাড়ি সংলগ্ন মরা সুরমা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রিহান উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর (উমরপুর) গ্রামের নুর ইসলামের পুত্র।
জানা যায়, শুক্রবার দুপুর অনুমান সাড়ে বারোটার দিকে রিহান নিজ বসতবাড়ি সংলগ্ন পূর্ব পাশে মরা সুরমা নদীতে বাঁশের সাঁকোতে নিজে নিজে উঠার সময় পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর বিকাল তিনটার দিকে সাঁকোর নীচ থেকেই রিহান (৪) এর মৃতদের উদ্ধার করেন স্থানীয়রা।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে থানার এস আই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • [১]