- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ও একই ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর।
জানা যায়, বুধবার দুপুরে বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে ছফির উদ্দিনের ৫ বছর বয়সী মেয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। এরআগে বেলা ১১ টায় জুমগাঁও গ্রামে পুকুরের পানিতে পড়ে হায়দর আলীর ২০ মাস বয়সী ছেলে মিছবাউল ইসলামের মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, পানিতে পড়ে দু’জনের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • [১]