দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পরিচালনা সহায়িকা অবহিতকরণ ও বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক কর্মশালা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে ও কেয়ার বাংলাদেশ ঈও৪ঘ প্রকল্পের কারিগরি সহায়তায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে এবং কেয়ার বাংলাদেশ সুনামগঞ্জের মনিটরিং কর্মকর্তা রোমানা আফরোজ মীমের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।
কর্মশালায় উপস্থাপনা করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস ্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার মো. দেলোয়ার হোসেন।
এতে উপস্থিত ছিলেন উপেজলা পুষ্টি সমন্বয় কমিটির সদস ্য উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্ল্যাহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, সাংগঠিক সম্পাদক আশিক মিয়া, অর্থ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া, কেয়ার বাংলাদেশ ঈও৪ঘ প্রকল্পের দোয়ারাবাজার ও ছাতকের টেকনিক ্যাল অফিসার আব্দুস শুকুর প্রমুখ।