দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে ৯ম আঁখি প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর রোড শো উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট প্রিমিয়ার লীগে অংশ নেওয়া ৭ টি দল রোড শো তে অংশ নেয়।
রবিবার দুুুুপুর ১২টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত উল্লাহ মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন ও ছাত্রলীগ নেতা সুহেল মিয়ার পরিচালনায় শো উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সদর ইউপির সাবেক চেয়ারম্যান একে এম আছকির মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক নজির উদ্দিন, উপজেলা আ.লীগ নেতা মো. আব্দুল হান্নান, স্বেচ্চাসেবকলীগ নেতা মো. ছালিক মিয়া, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়া, ক্রীড়া সংগঠনের সদস্য মনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, সহকারী শিক্ষক টিপু সুলতান, সামসুজ্জামান রাসেল, সিরাজ মিয়া প্রমুখ।