- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নবাগত দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। এসময় আরও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল মিয়া, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত উল্লাহ মারুফ, ক্রিড়া সংস্থার যুগ্ন সম্পাদক মনির উদ্দিন, সহ সভাপতি রিংকু কুমার দেব, কোষাধ্যক্ষ ভানু সূত্রধর, বাপ্পা রায়, রুবেল হাসান,
উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নরসিংপুর ইউনিয়ন বনাম মান্নারগাও ইউনিয়নের মধ্যে ১-০ গোলে নরসিংপুর ইউনিয়ন কে হারিয়ে মান্নারগাঁও ইউনিয়ন বিজয়ী হয়েছে। বিকেলে দ্বিতীয়ার্ধের খেলায় দোয়ারাবাজার সদর ইউনিয়ন ও বোগলাবাজার ইউনিয়নের মধ্যের ৫-০ গোলে বোগলাবাজার ইউনিয়নকে হারিয়ে দোয়ারাবাজার সদর ইউনিয়ন বিজয়ী হয়েছে। খেলা পরিচালনায় ছিলেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুল ও মনিরউদ্দিন। এছাড়াও সহকারী হিসাবে খেলা পরিচালনায় রয়েছে, তুহিন আহমদ ও মোহন আহমেদ।

  • [১]