- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে বাল্য বিয়ে প্রতিরোধ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় লক্ষীপুর ইউনিয়নের মাটগাঁও গ্রামের ৮ম এক স্কুল শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে প্রতিরোধ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের উদ্যোগে এ বাল্য বিয়ে প্রতিরোধ করা হয়।
জানা যায়, লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের ৮ম শ্রেণীর এক স্কুলর ছাত্রীর সাথে একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র মাসুদ রানার বিয়ের দিন শুক্রবার ধার্য করা হয়। বৃহস্পতিবার বিয়ের প্রস্ততিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম লক্ষীপুর ইউপি চেয়ারম্যান ও দোয়ারাবাজার থানার সহযোগিতায় স্কুল পড়–য়া ছাত্রীর বিয়ে বন্ধ করে দেয়া হয়।

 

  • [১]