দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় আল-কারীম ছাত্র সংঘের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল দোহালীয়া বাজারের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার সংলগ্ন
রাজনপুর জামে মসজিদের সামনে সভায় মিলিত হয়। দোহালীয়া বাজার মাদ্রাসার মোহতামিম আল্লামা শায়খ ফজলুল করিমের সভাপতিত্বে ও হাফিজ ইছাক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মাও. ছাবিত আহমদ, মাও. বুরহান উদ্দিন, মাও. বেলাল আহমদ, ইউপি সদস্য মো. আফিজ আলী, মো. আবুল কালাম, মাও. নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, মাও. মুতিউর রহমান, মো. লিয়াকত আলী, মাও. একলাছুর রহমান, মাও. শাহিনুর রহমান, মাও. ফেরদাউস রহমান, মাও. ছালিম আহমদ, মাও. মাহমুদ আলী, মাও. আবুল কালাম, মাও. মাহমুদুর রহমান, সাইফুর রহমান, ফয়জুর রহমান, মিজানুর রহমান, মোমিনুনুল হক, শাহিনুর রহমান।
এদিকে শনিবার বিকেলে সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাজাহান মাস্টারের সভাপতিতে ¡ও মাও. বশির আহমদের পরিচালনায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সুরমা ইউনিয়নের রাবারডাম্পে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন, সুরমা ইউপি সদস্য মো.নুরুল ইসলাম, মাও. জিল্লুর রহমান, মাও. নূর মোহাম্মদ, হাফেজ মো.জিয়াউর রহমান, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি মো.তাজুল ইসলাম, স্যানিটেশন কমিটির সাধারণ সম্পাদক মো.সফিক মিয়া, মাও. হোসাইন আহমদ, মাও. মো.লায়েক হোসেন. খুকন মিয়া, মুখলেছুর রহমান, দুলাল মিয়া, মো.জামাল উদ্দিন কিবরিয়া, নজরুল ইসলাম, মো.আব্দুল হান্নান, আছকির মিয়া,আব্দুল হাফিজ প্রমুখ।