- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটির পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওলিউর রহমান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের ছাতক-দোয়ারাবাজার সড়কে পাশে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের বাড়ি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুড়া আছদনগর গ্রামে। সে গ্রামের শামছু মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, দুপুরে ওলিউর রহমান নৈনগাঁও গ্রামে ছাতক থেকে আসা ১১ হাজার ভোল্টেজের ওয়াবদা বিদ্যুৎ লাইনের খুঁটিতে শালিক পাখি বাসা করে। ঐ খুঁটির পাখির বাসা ভেঙে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে সড়কের পাশের ব্লকে পরে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসেম জানান, ঘটনাটি আগে জানতাম না। খবর নিয়ে দেখি লাশ কোন অবস্থায় আছে।

  • [১]