- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে মুকুটের প্রচারণা

দোয়ারাবাজার প্রতিনিধি  
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়ারাবাজারে প্রচারণা করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট।
রবিবার দোয়ারাবাজার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের সাথে পৃথক মতবিনিময় সভা করেন তিনি। পর্যায়ক্রমে তিনি পান্ডারগাও, দোহালিয়া, মান্নারগাঁও ইউনিয়নে প্রচারণা করেন।  
নূরুল হদা মুকুটের সাথে প্রচারণায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ছাতক উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক আবরু মিয়া তালুকদার, আওয়ামী লীগ নেতা শামীমুল ইসলাম শামীম, অ্যাড. আনোয়ার, আব্দুল হান্নান, ইয়ারুপ উদ্দিন, তাজুল ইসলাম, চন্ডি দাস, জাহান উদ্দিন, প্রনয় দাস, রুবেল আহমদ প্রমুখ।  
প্রচারণায় নূরুল হুদা মুকুট তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের দোয়া ও সহযোগিতা চান এবং জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে ভোট দেয়ার অনুরোধ করেন।

  • [১]