আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় শিশু নির্যাতনের পর পাঁচটি দাঁত তোলে ফেলার মতো বর্বরতার সাথে জড়িত ফজলে রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ধরমপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র । ঘটনার পর থেকেই সে পালিয়ে ছিল। মঙ্গলবার শিশু নির্যাতনকারী পাষন্ড মামা ফজলে রাব্বি এলাকা থেকে পালিয়ে যাবার সময় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশ সদরের ছাতক-দোয়ারা রোডের মাজের গাঁও গ্রামের পাশ থেকে তাকে আটক করে।
ঘটনার সুত্রে জানা যায়, সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামের মৃত. হারুন মিয়ার ছেলে মো.তাজুল ইসলাম(১০), সে টেবলাই হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাকে বেধরক মারপিট করে তার মামা। মারপিটের এক পর্যায় কারেন্টের তার পেঁচিয়ে একেক করে তার পাঁচটি দাঁত তুলে দেয় ফজলে রাব্বি। এর পরে তাজুল ইসলামের সৎ মা ও তার বোন দুজনে মিলে তার চিকিৎসা করেন। এ ঘটনায় তার বোন হেলেনা বেগম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ছয় দিনের মাথায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দোয়ারাবাজার থানা পুলিশ।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, মঙ্গলবার সকালে মাজেরগাঁও গ্রামের ছাতক দোয়ারাবাজার রোড থেকে শিশুটির নির্যাতনকারী মামা ফজলে রাব্বিকে আটক করা হয়েছে।