দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও ৪জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দোয়ারাবাজার সদর উপজেলার নৈনগাঁওয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলের ইমতাজ আলীর ছেলে আবুল কালার (৪২) এবং মৃত আল আমীনের ছেলে আব্দুল আলীম (২৪)।
স্থানীয়রা জানান, গত ইউপি নির্বাচন থেকে কয়েকবার সদস্য প্রার্থী ছমছু মিয়া ও আবুল কালামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই জের ধরে শনিবার রাতে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, সংঘর্ষের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।