- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে হত্যা মামলার পলাতক আসামি আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে হত্যা মামলার পলাতক আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
জানা যায়, এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকালে দোহালিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পান্ডারগাও
ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত মসক আলীর পুত্র মো. ফয়জুল করিম কে আটক করা হয়। পুলিশ জানায় দোহালিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের মাও. বশির উদ্দিন হত্যা মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী সে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের মাও. বশির উদ্দিন হত্যা মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী ফয়জুল করিমকে আটক করা হয়েছে।

  • [১]