দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ৩ কোটি ৮৫ লাখ ৯শত ৭০ টাকার রাস্তায় কম-বেশী ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতু/কালভার্ট নির্মাণের ১০টি প্রকল্পের লটারীর মাধ্যমে ওপেন টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম এর পরিচালনায় ওপেন টেন্ডার লটারী অনুষ্ঠিত হয়। লটারীর মাধ্যমে ৭১টি ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স আক্তার এন্ড কোং সহ ১০টি প্রতিষ্ঠান নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ প্রমুখ।