- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজার আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের মা জননী কমিউনিটি সেন্টারে উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর সভাপতিত্বে সন্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আমীরুল হক, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল খালেক, যুগ্ম আহবায়ক তানভীর আশরাফি চৌধুরী বাবু, সদস্য, আবদুল হালিম বীরপ্রতীক, শফিকুল ইসলাম বাবুল, আবদুল হামিদ, নুরুল আমিন, আলী আকবর, সোনামিয়া, মতকিন আলী, বরুন চন্দ্র দাস।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, মানিক মিয়া, নুরুল আমিন, কয়ছর আহমদ চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, তাহের আহমদ, আবদুল হাই বিলাত, মইনুল ইসলাম, মিজানুর রহমান, সোনা ধন দে, শহীদুল ইসলাম, শাহজাহান আকন্দ প্রমুখ।

  • [১]