দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা সদরের মা জননী কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমীরুল হক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক তানভীর আশরাফি চৌধুরী বাবু, নরসিংপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, দোহালীয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু,পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, আবদুল হালিম বীরপ্রতীক,আওয়ামিলীগ নেতা আবদুল হামিদ, নুরুল আমিন, আলী আকবর, সোনামিয়া, মতকিন আলী, বরুন চন্দ্র দাস,মো.আলাউদ্দিন ।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিক মিয়া, কয়ছর আহমদ চৌধুরী, তাহের আহমদ, আবদুল হাই বিলাত, মইনুল ইসলাম, মিজানুর রহমান, সোনা ধন দে, শহীদুল ইসলাম, শাহজাহান আকন্দ,ভুপতি দাস,সিরাজুল ইসলাম,মো.রফিক উদ্দিন, ,উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, মোশাররফ হোসেন, আনোয়ার মিয়া ,যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল মিয়া,মানিক মিয়া,শাহজালাল, ছাত্রলীগ নেতা রতনলাল দাস,নিউটন দাস,সালাউদ্দিন,ছাদিকুর রহমান প্রমুখ।