- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজার ইউসিসিএ লি: এর নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার বিআরডিবির আওতাভুক্ত দোয়ারাবাজার ইউসিসিএ লি: ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৩ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শফিকুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মো. শামছুল ইসলাম পেয়েছেন ২১ ভোট।
উল্লেখ্য নির্বাচনের মোট ভোটার ৫৪ জনের সকলেই ভোট দান করেছেন। বিকালে নির্বাচন কমিটির সভাপতি জেলা সমবায় অফিসের পরিদর্শক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়া। বিশেষ সাধারণ সভায় সমবায়ী প্রতিনিধিগণসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
বিশেষ সাধারণ সভায় দোয়ারাবাজার উপজেলা বিআরডিবির উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌরভ ভূষণ দেব সুষ্ঠু ও  শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য সমবায়ীবৃন্দ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্ব্চানী কর্মকর্তাগণকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য দোয়ারাবাজার ইউসিসিএ’র ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সহ সভাপতিসহ ৫ জন পরিচালক ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

  • [১]