দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা সদরের মা-জননী কমিউনিটি সেন্টারে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সফিকুল ইসলাম সফিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও লক্ষ¥ীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আমীরুল হক, বাংলাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা, দোহালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউপির ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, আব্দুল হামিদ, তৈয়ব আলী মাস্টার, নুরুল আমীন, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, উপজেলা স্বেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, আলী আকবর, দেওয়ান আশিদ রাজা চৌধুরী, জাবেদ নকীব, ভানু সূত্রধর, ভুপতি দাস প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহীর পেছনে ঘুরে তারা আওয়ামী লীগের কেউ না। এরা বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদের চিহ্নিত করে শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ থেকে একটাই সিদ্ধান্ত বিএনপি ও বিদ্রোহী প্রার্থীকে ঠেকাতে হলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকার জয় ছিনিয়ে এনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে ইনশাল্লাহ।