- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু সওজের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এঘটনাটি ঘটে উপজেলা পরিষদ সংলগ্ন অস্থায়ী প্রেসক্লাব কর্যালয়ের সামনে।
প্রেসক্লাবের সভাপতি এমএ করিম লিলু সাংগঠনিক সম্পাদকের মোটর সাইকেল থেকে নামার সময় পেছন থেকে সওজের পিকাপ গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় সওজের গাড়িতে ছিলেন ছাতক সওজের এসও রমজান আলী।
পরে উপস্থিত জনতা এমএ করিম লিলু কে উদ্ধার করে চিকিৎসার জন্য দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যান। দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান বলেছেন, সওজের গাড়িটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধাক্কা দিয়ে প্রেসক্লাবের সভাপতিকে আহত করেছে।
 

  • [১]