- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজার-ছাতক সড়কের কাজ নিন্মমানের হয়েছে পরির্দশন শেষে এডিসি ও সওজের নির্বাহী প্রকৌশলী

দোয়ারাবাজার প্রতিনিধি
‘ছাতক দোয়ারা সড়কে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ, ১১ কোটি টাকার কাজে সব কিছুতেই নিন্মমান’ শিরোনামে মঙ্গলবার দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত সংবাদের পর সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার এবং সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম।
রাস্তা পরিদর্শনকালে কাজ নিন্মমানের হয়েছে বলে জানান ওই দুই কর্মকর্তা। পরির্দশনকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিছ আলী বীরপ্রতীক উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকালে রাস্তাটি পরির্দশন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ছাতক-দোয়ারাবাজার রাস্তার কাজ খুব নি¤œ মানের হয়েছে। কাজের মান একবারে ভাল না।’
এসময় তিনি দোয়ারা বাজার উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকতা প্রশান্ত কুমার বিশ্বাসকে রাস্তার অনিয়ম ও নি¤œ মানের কাজে জড়িত ঠিকাদার, ইঞ্জিনিয়ার বিরুদ্ধে জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ পাঠানোর নির্দেশ দেন।
রাস্তার কাজ পরিদর্শন শেষে সুনামগঞ্জ সড়ক ও জনপথের নিবার্হী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, রাস্তার কাজ ভাল হয়নি। কাজে অনিয়ম বা       
নিন্মমানের কাজ হচ্ছে এমন অভিযোগ ওঠায় আমি রাস্তার কাজ একবারে বন্ধ করে দেব।’

  • [১]