দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী পুষ্পস্তবক অর্পণ মিলাদ ও দোয়া মাহফিল, এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, আব্দুল হালিম বীরপ্রতীক, আব্দুল মজিদ বীরপ্রতীক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসেম, উপজেলা প.প. কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি ভর্মন, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা মুক্তিযুদ্ধাা নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, মাওলানা আলী হায়দার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, মো আলাউদ্দিন, আ.লীগ নেতা প্রবাসী মো. আব্দুল্লাহ, আ.লীগ নেতা গোল আহমদ, দুলাল মিয়া, ওয়ার্ড আ.লীগের সভাপতি গোপীকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, স্বেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, মোশাররফ হোসেন, আ.লীগ নেতা গুরুদাস দে, আমিনুল হক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, নিুটন দাস প্রমুখ।
উপজেলা আ.লীগের অপর গ্রুপের উদ্যোগে দোয়ারাবাজারের অস্তায়ী কার্যালয়ে উপজেলা আ.লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক সভাপতিত্বে আলোচনা মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো. আব্দুল হান্নান, মো. খলিল মিয়া, আফ্তর আলী, ফরিদ মিয়া, মো. জিয়াউর রহমান প্রমুখ।
উপজেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বৃক্ষরোপন করা হয়। মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।