দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার নবীন দিশারী খেলাঘর আসরের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ২২ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীতে ২য় স্থান অর্জনকারী মেহরীন বাশার মিমির হাতে ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার বিকালে চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৃজনী পাঠাগারের শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের নবীন দিশারী খেলাঘর আসরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আলী আকবর। সফিকুর রহমান ও মো.আব্দুল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের ইংরেজি প্রভাষক মো.তারেক আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীন দিশারী খেলাঘর আসরের সংগঠক মো.আব্দুল্লাহ আল-মামুন, মো.সফিকুর রহমান, প্রতিষ্ঠাতা রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ডা. দেলোয়ার হোসেন (দিপু), চকবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকান্দর আহমদ, চামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক মো.জসিম উদ্দিন প্রমুখ।