স্টাফ রিপোর্টার
খানাখন্দে ভরা সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের ১৬ কিলোমিটার সংস্কারের দাবিতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছেন দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। রবিবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ্অ্যাড, আব্দুল মজিদ, অ্যাড.চান মিয়া, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাড.কাউসার আলম, সভাপতি আমিনুল
ইসলাম, সহ-সভাপতি মোজ্জাম্মেল হক, সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান,্ যুগ্ম সাধারণ সম্পাদক শ্াহ আলম তুলি, অ্যাড.আব্দুল হামিদ, অ্যাড.ছায়েদুর রহমান ছায়েদ, অ্যাড.জামাল উদ্দিন, অ্যাড. শাহজাহান, অ্যাড. ফয়জুল হক, অ্যাড. আব্দুল করিম, অ্যাড. শামছুর রহমান, অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।
পরে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর কাছে এই স্মারকলিপির অনুলিপি দেন তাঁরা।