- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারার গ্রামে চোর আতঙ্ক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার গ্রামাঞ্চলে দিন দিন বাড়ছে চুরির ঘটনা। এতে জন মনে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার সদর ইউনিয়নের নইনগাঁও গ্রামে এক সপ্তাহে চার বাড়িতে চুুরি হয়েছে। গ্রামের দুইজন প্রবাসীর স্ত্রীর মোবাইল, ও প্রবাসী আরজান আলীর পুত্র বাবুল মিয়ার মোবাইল ফোন চুরি হয়েছে। এক সপ্তাহে অনেক খোঁজাখুঁজির পরে ফোনটি উদ্ধার করা হয়েছে গোবিন্দগঞ্জ পুরান বাজার এলাকা থেকে।
রবিবার রাতে মংলারগাঁও গ্রামের সদন দাসের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ছে নইনগাঁও গ্রামের মৃত আব্দুর রজাকের ছেলে রুসমত আলী (২০)।
দোকান মালিক সদন দাস বলেন,‘দোকানের কাজ সেরে দোকানেই ঘুমিয়ে পড়ি। রাত অনুমান তিন টার সময় হঠাৎ দোকানঘরের বেড়ায় একটা বড় শব্দ শুনে আমার ঘুম ভাঙ্গলে দেখি বেড়া কেটে ঘরের ভেতরে ঢুকছে চোর। ঘরের ভেতরে প্রবেশের পর আমি তাকে ঝাপটে ধরি। ধৃত চোর রুসমতকে আটকে রাখি।  সকালে তার আত্মীয়-
স্বজন পুলিশে দিবে বলে তাকে নিয়ে যায় কিন্তু পরে আর পুলিশে দেয়নি। আমি ভাবিনি যে, তারা আমার গ্রামের সবার সামনে থেকে চোরকে ছেড়ে দিবে। রুসমতকে নিয়ে যাওয়ার সময় মামলা না দেবার জন্য বলে গেছে।’
এ ব্যাপারে দোয়ারা থানার ওসি সেলিম নেওয়াজ বলেন,‘চুরি হলেও এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]