দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে নিয়মিত মামলার পলাতক আসামী সিলেট থেকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দিপন দেবনাথের নেতৃত্বে সিলেটের পাটানটুলা এলাকায় গনি লন্ডনির বাসার সামন থেকে থেকে জয়নালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী উপজেলার দোহালীয়া ইউনিয়নের বাদে গুরেশপুর গ্রামের জফর আলীর পুত্র জয়নাল আবেদীন (৫০)। ঐ দিন রাত ৮ টায় সিলেট থেকে আসামী জয়নালকে দোয়ারাবাজার থানায় নিয়ে আসেন এসআই দিপন দেবনাথ।
জানা যায়, প্রায় দুই মাস যাবৎ জয়নাল আবেদীন পলাতক ছিল। তার বিরুদ্ধে গ্রামের মৃত আপ্তত আলীর আপ্ততর আলীর পুত্র আল আমিন বাদি হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন মামলা নং-১০ তারিখ ২২/৮/২০২০ইং।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, মামলা হওয়ার পর থেকে প্রায় দুই মাস যাবৎ সে আত্মগোপনে ছিল। সিলেট অবস্থান করছে খবর পেয়ে থাক শুক্রবার বিকেলে পাটানটুলা এলাকা থেকে আটক করা হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।