ছাতক প্রতিনিধি
দোয়ারার বালিউরাবাজার থেকে দুই শিশু ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। রবিবার বিকেল থেকে এ দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশুরা হল উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের মাও. আব্দুল করিমের পুত্র লায়েক আহমদ(১২) ও ইনছাব আলীর পুত্র মইন উদ্দিন(৯)। এ ব্যাপারে নিখোঁজ লায়েক আহমদের পিতা মাও. আব্দুল করিম মঙ্গলবার দোয়ারাবাজার থানায় একটি জিডি(নং-৩৮৯) করেছেন।
রবিবার বিকেলে একই সাথে বাড়ি থেকে বের হয়ে বালিউরা বাজারে যায় লায়েক আহমদ ও মইন উদ্দিন। রাত পর্যন্ত তারা আর বাড়ি ফিরে যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।