- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় অপ্রধান শস্য প্রকল্পের প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার
বিআরডিবি কর্তৃক বাস্তবায়নাধীন অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় দোয়ারাবাজার উপজেলায় সুফলভোগীদের পাঁচ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী বৃহস্পতিবার শেষ হয়েছে। গত ৮ মে থেকে দোয়ারাবাজার উপজেলা পরিষদ গণমিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। প্রশিক্ষণ কর্মসূচীতে ৪০ জন সুফলভোগী অংশগ্রহণ করেন। ৫ দিনের অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন  
 করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিআরডিবি, সুনামগঞ্জ জেলার উপ পরিচালক মো: শামছুল ইসলাম, দোয়ারাবাজার ইউসিসিএ’র চেয়ারম্যান মো: শফিকুল হক, উপজেলা কৃষি অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, বিকেবি শাখা ব্যবস্থাপক ও অপ্রধান শস্য উন্নয়ন কর্মকর্তাসহ বিভাগীয় কর্মকর্তাগণ।

  • [১]