দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সৌহার্দ্য ৩ কর্মসূচীর উপজেলা কর্মকর্তাদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঢাকা আহসানিয়া মিশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো.দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান মো.ফারুক আহমদ, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা পুলিন বিহারী ধর, প.প কর্মকর্তা রিপন চন্দ্র দাস, জেলা ঢাকা আহসানীয়া মিশনের জেলা প্রগ্রাম ম্যানেজার মো.মিজানুর রহমান, কেয়ার বাংলাদেশের সিনিয়র অফিসার মো. হারুনুর রশিদ, সৌহার্দ্য ৩ কর্মসুচির সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. মুখলেছুর রহমান, ঢাকা আহসানিয়া মিশনের টেকনিক্যাল অফিসার আরিফুন নাহার রিতা, উপজেলা পরিসংখ্যান অফিসার সুয়েবুর রহমান প্রমুখ।