- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় অবহিত করণ সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায়ারাবাজার উপজেলায় ইনিষ্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আয়োজনে এসডিসি-সমষ্টি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার(ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো.ইদ্রিস আলী বীর প্রতীক।
আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ চৌধুরী রানা, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান এম.এ বারী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, বিআরডিপি কর্মকর্তা সাহেদুর রহমান, প্রজীপ প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী মো.সফিকুর রহমান, কেয়ার বাংলাদেশ রিজিওনাল প্রোগ্রাম ম্যানাজার আব্দুল মালেক খান, প্রকল্প ব্যাবস্থাপক আইডিয়া-এসডিসি-সমষ্টি প্রকল্প মো. আমিনুর রহমান, ফিন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার আইডিয়া মোঃ আলা উদ্দিন, আইডিয়া-ইএসপি কর্মসূচী সংগঠক তাপস রঞ্জন দাশ, ফখরুল ইসলাম মামুন প্রমুখ।

  • [১]