- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকনগর আবাসিক এলাকায় অবস্থিত মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেয়ালের উপর নির্মিত ঘরের দেয়াল ও সোলার রুম স্থাপন করায় মোবাইল কোর্টের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
মোবাইল কোর্টে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. নুর আলী, এসআই দিপনা দেব নাথ, এস আই সানাউল্লাহ, এস আই নোভেল সরকার, ভূমি অফিসের নাজির মো.আব্দুস শহিদ, ইউনিয়ন ভূমি উপসহকাী কর্মকর্তা নিত্যানন্দ পাল, অফিস সহায়ক দুলাল মিয়া, কবির মিয়া, সামীম, পরিতুষ দাস প্রমুখ।

  • [১]