- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পান্ডারখাল বাঁধে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পান্ডারখাল বাঁধে গত দুই মাসের ব্যবধানে ব্যাঙের ছাতার মত অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। সোমবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক         শিক্ষা অফিসার মেহের উল্লাহ, থানার এস আই, উপজেলা সার্ভেয়ার বাদশা মিয়া, বাবুল দাস। উচ্ছেদ অভিযানকালে বাজিতপুর গ্রামের সুনাফর আলীর পুত্র শাহিন মিয়া পুলিশের সাথে খারাপ আচরণ করলে তাকে আটক করা হয়। অবৈধ উচ্ছেদ করা হয়েছে আক্রাবুল ইসলাম, রইছ আলী, আতর আলী, শাহিন মিয়া, মোস্তফা মিয়া, রমেশ দাস, আব্দুল জলিল, জমির আলী, রজব আলী, রাশেল মিয়া, মন্তাজ আলী তাদের দোকান ঘর ও বসত বাড়ি। বাকি সবাইকে তিন দিনের সময়ের ভিতরে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে।
দোয়ারাবাজার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান বলেন, ‘অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। বাকি সবাইকে তিন দিনের সময় দেয়া হয়েছে, এর মধ্যে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]