- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় অভিযানে ৪ পলাতক আসামী আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
৪ জন পলাতক আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে নিয়মিত মামলার পলাতক আসামী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের নুরুল ইসলাম খা’র ছেলে ফজল মিয়া, বড়খাল গ্রামের সোনাফর আলীর ছেলে মিজানুর রহমান, ভাওয়ালীপাড়া গ্রামের বাদল মিয়ার ছেলে হাবিবুর রহমান এবং নরসিংপুর ইউনিয়নের ফুলকারগাঁও গ্রামের আব্দুল রব্বানীর ছেলে মো. খলিলুর রহমানকে আটক করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম জানান, আটককৃত ৪ জনকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • [১]