দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার জুমগাঁও (গারোটিলা) এলাকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠির প্রথম শ্রেণী থেকে মাষ্টার্স পর্যন্ত ছাত্র ছাত্রীদের মাঝে ৩ লক্ষ টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, সাইফুল এমরান মোল্লা, লুইস সাংমা, এলিও বাবু, হুমায়োন আহমেদ প্রমুখ। এসময় জুঁমগাও আদিবাসীদের উন্নয়ন কাজের জন্য আরো পঁচাত্তর হাজার টাকা প্রদান করা হয়।