- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, এস আই মাহমুদুল হাছান, মৎস কর্মকর্তা ভারপ্রাপ্ত তুষার কান্তি বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মান্নারগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম আলী, পুজা উৎযাপন কমিটির সভাপতি সুনাধন দে, ঢাকা আহছানিয়া মিশনের উপজেলা প্রতিনিধি ফজলুর রহমান, কবিতা রানি ঘোষ, পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রজিত চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক দীপক দাস, ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু।

  • [১]