- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় আল্লামা মুহিউদ্দিন খান রাহ. জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আল্লামা মুহিউদ্দিন খান রাহ. জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাত্র জমিয়ত বাংলাদের দোয়ারাবাজার উপজেলা শাখার আয়োজনে একটি কমিউনিটি সেন্টারে ছাত্র জমিয়ত উপজেলা শাখার সভাপতি হাফিজ হাফিজুর রহমারের সভাপতিত্বে ছাত্র জমিয়ত উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফারের পরিচালনায় মাসিক মদিনা ম্যাগাজিনের সম্পাদক আল্লামা মুহিউদ্দিন খান রাহ. জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোস্থফা মঈন উদ্দিন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহিতুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণই সম্পাদক হাফিজ ত্বাহা হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম প্রশিক্ষণ সম্পাদক মাও.ফয়জুল হাসান খাদিমানী, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় সহ-সভাপতি মাও. হাফিজ তাফহীমুল হক। সভায় আরো বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাও.আবুল ফজল, উপজেলা জমিয়তের উদেষ্টা শায়খ মাও.ফজলুল করীম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও.শফিকুল ইসলাম, জেলা জমিয়তের সাবেক সহ-সভাপতি মাও. সাজিদুর রহমান, উপজেলা জতিয়তের উপদেষ্টা মাও.আব্দুস সুবহান, উপজেলা যুব জুব জমিয়তের সাধারণ সম্পাদক মাও. গিয়াসউদ্দিন প্রমুখ।

  • [১]