- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় আল-আমিন হত্যার প্রতিবাদে শোকসভা ও র‌্যালি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিচর গ্রামের আনফর আলী কাচা মিয়ার ছেলে, জাউয়া ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র আল-আমিন হত্যার প্রতিবাদে শ্রীপুর বাজারের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শোকসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি জাবরুল আজাদের পরিচালনায় সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, হাজী কুনু মিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি হাফেজ আমিন উদ্দিন,    
সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মানিক মাষ্টার, হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়ের দাতা সদস্য সইরত আলী সমাই, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী ওলিউর রহমান, সহকারী শিক্ষক ্আসকর আলী, ডা. আব্দস ছোবহান, আল-আকসা একাডেমির প্রিন্সিপাল আব্দুল হক, প্রাক্তন ছাত্রপরিষদের সংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমান আঙ্গুর, সহপাটি জুনেল আহমদ, আসিক মিয়া, দিলাল আহমদ, নাজমুল, সুমন তালুকদার, অঞ্জন সূত্রধর, সাদিক, নুর আহমদ, জাকির হোসেন, জাবেদ মিয়া, শাহনাজ, শিহাব, আনোয়ার, মকবুল, শাহীন, সিরাজুল প্রমুখ। বক্তারা খুনী আক্কাসের ফাঁসি ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

  • [১]