- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় ইমাম বাতায়ন বিষয়ক কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনগণের ইমাম বাতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।
আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মদরিছ আলী, ইসলামি ফাউন্ডেশনের কেয়ারটেকার জিয়া উদ্দিন আহমদ।
প্রশিক্ষণ            কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মোশাররফ আলম মুসা, জুনায়েদ আহমদ সুজন, সাইদুর রহমান, বদরুল ইসলাম।

  • [১]