- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় ইরার সমাপনী সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার ইরা ও ওয়াটার এইড এর সহযেগিতায় উপজেলা পরিষদ হল রুমে রুরাল ওয়াশ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রুরাল ওয়াশ প্রকল্পের উপজেলা ম্যানেজার দেবেশ রঞ্জন তালুকদার এর পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল হালিম, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ এশরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, এফ আইভিডিবি সিফরডির উপজেলা ম্যানেজার মিটু দাস, সুর্যের হাসি ক্লিনিকের উপজেলা ম্যানেজার গিয়াস উদ্দিন, ভার্ড ম্যালেরিয়া কর্মসূচীর উপজেলা ম্যানেজার মো.জসিম উদ্দিন, কেয়ার জিএসকে সাবিনা ইয়াসমীন, আইডিয়া প্রোগ্রামের অর্গানাইজার তাপস দাস, ইরা প্রকল্পের মনিটরিং অফিসার অসীম কুমার সিংহ প্রমুখ

  • [১]