- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় উন্নয়ন মেলার সমাপনী

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজিত উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। রবিবার বিকেলে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা র সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা.আব্দুর রহিম,
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দেবতুষ পাল, সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার জয়নাল আবেদীন, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল আক্কাস আলী, আনছান ভিডিপি অফিসার ইয়াসমিন আরা, উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, ছাত্রলীগের সাবেক আহবায়ক রতন লাল দাস প্রমুখ।

  • [১]