দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলায় ভূমি অফিস ১,২৮,৯৩৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করেছে।
দোয়ারাবাজার ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিহির চক্রবর্তী ও ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মোহিত আহমদ তিন দিনে ভূমি উন্নয়ন কর আদায় করেছেন ৪১৮২৬ টাকা। লক্ষীপুর ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জোতিবিন্দ্র নারায়ন চৌধুরী ও উপ সহকারী কর্মকর্তা মোস্থফা কামাল তিন দিনে ভূমি উন্নয়ন কর আদায় করেছে ৪১,৮৮০ টাকা। মঙ্গলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা মোছা. পারভীন বেগম তিন দিনে ভূমি উন্নয়ন কর আদায় করেছে ৮,৫৩৩ টাকা। উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী অরুণ অধিকারী, মো.জামাল উদ্দিন, সত্যেন্দ্র লাল রায়, সার্ভেয়ার বাবুল চন্দ্র রায় ও বাদশা মিয়া তিন দিনে ডিসিআর এরমাধ্যমে রেকর্ড সংশোধন ও পর্চা ফি বাবত আদায় করেছেন ৩২,২০০ টাকা।