দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বন্যাদুর্গত পরিবারের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ শতাধিক পরিবারের মধ্যে ৫ মে.টন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বন্যা কবলিত এলাকায় চাল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসিএলএসডি রূপক রঞ্জন দাস, সহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল, উপজেলা পরিষদের সিএ মো.সফিকুর রহমান প্রমুখ।