- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সৌহার্দ্য তিন কর্মসূচি ও কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় এবং ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ঢাকা আহ্ছানিয়া মিশনের উপজেলা টেকনিক্যাল অফিসার মো.হামিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কাহির, বিআরডিবি অফিসার শাহিনুর রহমান, কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল অফিসার খালেদুল আহসান, কেয়ার বাংলাদেশের টিএম এস আর হারুন অর রশিদ, ঢাকা আহছানিয়া মিশনের এমএলই মো. রহিম উদ্দিন, এফও এমইএল তাসলিমা সুলতানা, এউসি সনোয়ার হোসেন খাঁন পাটান, কেয়ার বাংলাদেশ এর এফটি কিউসিম আক্তার,এফটি গোলাম ফারুক, এফটি প্রদিপ চন্দ্র দাস প্রমুখ।

  • [১]