- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় এফিডেভিটের মাধ্যমে সেই স্কুল ছাত্রীর বিয়ে

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পুলিশের হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীর বাল্য বিয়ে ঠেকানোর পর এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিয়ে আটকানোর পর শনিবার এফিডেভিটের মাধ্যমে বিয়ে পড়ানো হয়।
জানা যায়, গত শুক্রবারে সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মোড়ারগাঁও (কটালপুর) গ্রামের সামছুল ইসলামের পুত্র সেবুল মিয়ার বিয়ে ঠিক করা ছিল। বাল্য বিয়ের খবর পেয়ে দোয়ারাবাজার থানার          ওসি এনামুল হক বৃহস্পতিবার বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। কিন্তু শেষ পর্যন্ত ওই বাল্যবিয়ে ঠেকানো সম্ভব হয়নি। বরের চাচাতো ভাই হোসাইন আহমদ বলেন, আমরা শনিবারে সুনামগঞ্জে গিয়ে এফিডেভিট করার পর সুনামগঞ্জের কাজি অফিসে গিয়ে বিয়ে পড়িয়েছি।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন,‘ বাল্য বিয়ের খবর পেয়ে আমি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছিলাম এবং মেয়ের বাবাকে বলেছিলাম বাল্য বিয়ে না দেয়ার জন্য। শনিবারে যদি গোপনে বিয়ে হয়ে থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • [১]