- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় এমপিএল’র উদ্বোধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মিতালী প্রিমিয়ার লীগ (এমপিএল) এর ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এমপিএল পরিচালনা কমিটির সভাপতি অসিত তালুকদারের সভাপতিত্বে ও বেলাল আহমদের পরিচালনায় বিকালে স্থানীয় মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বাগত বক্তব্য রাখেন এমপিএল’র সহ-সভাপতি নজরুল ইসলাম নজির। উদ্বোধনী বক্তব্য রাখেন মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য অ্যাড. আব্দুল আজাদ রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, যুক্তরাজ্য আ’লীগ নেতা সুজন তালুকদার।  
এসময় উপস্থিত ছিলেন মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া, মুক্তিযোদ্ধা উস্তার আলী, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, অ্যাড. ছায়াদুর রহমান ছায়াদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল মিয়া, সহকারী শিক্ষক সামছুদ্দিন আহমদ, ভুপতি দাস, অ্যাড. অনুপ কুমার ধর, ইউপি সদস্য অজিত চন্দ্র দাস, মিনার উদ্দিন, আকিকুর রহমান আকিক, সংগঠনের সহ সভাপতি হাবীবুর রহমান, মোহাম্মদ আলী, তারেক আহমদ তুহিন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।

  • [১]