স্টাফ রিপোর্টার
দোয়ারায় কমিউনিটি প্যারামেডিকদের মনিটরিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার আস্থা প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার ডা. জাফর আহ্মাদ হাকিম, প্রকল্প ব্যবস্থাপক এহসানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুলিন বিহারী ধর, সুনামগঞ্জের আস্থা প্রকল্পের কর্মকর্তা মো. রহমত আলী।
কর্মশালায় প্রধান
অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ উপজেলার সকল প্যারামেডিক চিকিৎসকদের স্বাস্থ্য বিষয়ক কর্মকান্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করে তাঁদেরকে পরামর্শ প্রদানসহ সরকারি স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক কর্মকান্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।