- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারায় কিশোরী অপহরণের দায়ে দুই সন্তানের জনক আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার কিশোরীকে অপহরণের দায়ে দুই সন্তানের জনককে আটক করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের বরবন্দ গ্রামের হিরু মিয়ার পুত্র হবিবুর রহমান (৩০) গ্রামের প্রতিবেশী এক কিশোরী (১৭) কে নিয়ে পালিয়ে যাবার সময় হবিবুর রহমান জনতার হাতে আটক হয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
মেয়ের মায়ের দেয়া অভিযোগের সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের
সবার অজান্তে তার মেয়েকে দুই সন্তানের জনক লম্পট হবিবুর রহমান অপহরণ করে নিয়ে যায়। ফজরের আজানের আগে দোয়ারাবাজার হাসপাতাল এলাকায় স্থানীয় লোকজন তাদেরকে দেখে সন্দেহ করলে দুইজনকেই আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
কিশোরীর মা বলেন, হাবিবুর রহমান একজন বিবাহিত লোক। তার দুটি সন্তানও আছে,আমি তাকে আমার বাড়িতে না আসার জন্য বার বার নিষেধ করার পরও সোমবার রাতের আঁধঁরে সে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যায়।
দোয়ারা থানার ওসির দায়িত্বে থাকা এস আই শামীম আখঞ্জী বলেন,‘আটককৃত হাবিবুর রহমানের  বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। ’

  • [১]